এখনই প্রেম নয়

অনন্যা পান্ডে
সংগৃহীত

‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয়। সেখান থেকেই প্রেমের সূত্রপাত বলে ধারণা। ইশান খাট্টার ও অনন্যা পান্ডের প্রেম নিয়ে চর্চাও কম নয় বলিউডে। তবে এবার বাদ সেধেছে তাঁদের দুই পরিবার। অতটুকুন বয়স। কেবলই ক্যারিয়ার শুরু। এখনই প্রেমের মধ্যে ঢুকলে চলবে!

যা রটে, তা কিছুটা হলেও ঘটে। কথা এমনি এমনি ওঠে না! ইঙ্গিত আছে বলেই ভক্তরা আলোচনা করেন। কারণ, বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। জন্মদিনের পার্টি, একসঙ্গে রাতের খাওয়া, ব্যায়ামাগার, শুটিং, ডাবিং আরও অনেক জায়গায়ই ইশান ও অনন্যাকে দেখা গেছে একসঙ্গে। দুজন যে একে অপরকে বেশ পছন্দ করেন, তা–ও ধরা পড়েছে ভক্তদের কাছে। এখান থেকেই গুজবের শুরু।

ইশান খাট্টার ও অনন্যা পান্ডের প্রেম নিয়ে চর্চা কম নয় বলিউডে
সংগৃহীত

বছরের শুরুটা এই গুজবকে আরও পাকা করেছে। রাজস্থানে দুজনেই নতুন বছরকে স্বাগত জানান। যদিও একসঙ্গে তাঁরা ছবি দেননি। তবে তাঁদের ছবির স্থান নিয়ে গবেষণা করে ভক্তরা বের করেছেন, নতুন বছর উদ্‌যাপনে দুজন একসঙ্গেই ছিলেন। শুধু তাই নয়, দুজনের একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটানোর গুঞ্জনও আছে!

অনন্যা পান্ডেকে দেখা যাবে ‘লাইগার’ ছবিতে
সংগৃহীত

সে যা–ই হোক, এসব গুঞ্জন যে তাঁদের ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলতে পারে, এ বিষয়ে সচেতন তাঁদের পরিবার। দুজনের ক্যারিয়ার কেবল শুরু। এখনই যদি এসব গুজব ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলে, তবে বলিউডের দীর্ঘ পথ পাড়ি দেওয়া কঠিন হবে। ভারতীয় গণমাধ্যমগুলোর ধারণা, দুজনের একসঙ্গে অবসর কাটানো নিয়ে তাই দুই পরিবার থেকে নিষেধাজ্ঞা আছে, যাতে এই গুজব আর বেশি না ছড়ায়। কারণ, তাঁদের প্রেম নিয়ে বেশি আলোকপাত হলে মনোযোগ ক্যারিয়ার থেকে সরে যেতে পারে।

অনন্যা পান্ডে
সংগৃহীত

ঈশান খাট্টারকে শেষ দেখা গেছে হলিউড ছবি ‘ডোন্ট লুক আপ’–এ। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে। আর অনন্যা পান্ডেকে দেখা যাবে ‘লাইগার’ ছবিতে দক্ষিণি তারকা বিজয় দেবারাকোন্ডার সঙ্গে।

অনন্যা পান্ডে
সংগৃহীত