এখনো মুগ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা
রণবীর সিং
রণবীর সিং

মন–নদীতে জল গড়িয়েছে অনেক দূর। দুজনের জীবনে এসেছে অনেক পরিবর্তন। রণবীর সিংয়ের জীবনে এসেছেন দীপিকা পাড়ুকোন। আনুশকা শর্মার জীবনে বিরাট কোহলি। কিন্তু রণবীর জানালেন, এখনো আনুশকার প্রতি মুগ্ধতা তাঁর এতটুকু কমেনি।
আনুশকার সঙ্গে আবার জুটি বেঁধেছেন জয়া আখতারের দিল ধাড়কানে দোতে। রণবীর ভেবেছিলেন, আনুশকা তাঁর সঙ্গে অভিনয় করতে রাজিই হবেন না। পরে অবাক হয়ে আবিষ্কার করেছেন, ঠিকই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন আনুশকা। আনুশকা সম্পর্কে বলতে গিয়ে আবেগে একটু যেন টলে গেল তাঁর কণ্ঠস্বর, ‘ও আসলে পাগল! দুরন্ত একটা শিশু। কিন্তু যা করছে ঠিক করছে কি না, এ সম্পর্কে ওর স্পষ্ট ধারণা আছে। মানুষ হিসেবে খুবই সৎ।’ টিওআই।