এনরিকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এ বছর একের পর এক চমক দিয়েই চলেছেন। সম্প্রতি তিনি স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসের একটি গানের ভিডিওতে কাজ করেছেন। এই ভিডিওতে তাঁর সঙ্গে আরও ছিলেন জেনিফার লোপেজ, অ্যাকন, মিলা জভোভিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিখ্যাত তারকারা।

‘ডোন্ট ইউ নিড সামবডি’ শিরোনামের এই গানে অন্য তারকাদের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গত শুক্রবার ইউটিউবে গানটি মুক্তি দেওয়া হয়।


সদ্য পদ্মশ্রীপ্রাপ্ত অভিনেত্রী প্রিয়াঙ্কা আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’-র দুটি সিজনে অভিনয় করেছেন। এখানে তাঁর চরিত্রটি কেন্দ্রীয়। ‘বেওয়াচ’ তাঁর অভিনীত প্রথম হলিউড ছবি। হলিউডের প্রথম ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন ডোয়েইন জনসনকে। কিছুদিন আগেই এই ছবির শুটিং শেষ করেছেন তিনি। সব মিলিয়ে বছরটা দারুণ যাচ্ছে এই তারকার।
আইএএনএস