এবার আইনি জটিলতায় ফাঁসছেন রণবীর-বনশালী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর সিং ও সঞ্জয় লীলা বনশালী
রণবীর সিং ও সঞ্জয় লীলা বনশালী

ইদানীং বলিউডের নতুন কোনো ছবি মুক্তির খবর মানেই যেন ঠিক এর পিছু পিছু আসা মামলা-মোকদ্দমার প্যাঁচ। এবারে এমন আইনি প্যাঁচে জড়িয়ে গেছেন ‘বাজিরাও মাস্তানি’ ছবির নির্মাতা সঞ্জয় লীলা বনশালী ও অভিনেতা রণবীর সিং। তাঁদের বিরুদ্ধে শুটিংয়ের সময় যথাযথ অনুমতি না নেওয়া এবং বাজে আচরণ করার অভিযোগ তোলা হয়েছে। পুনের একজন আইনজীবী ১৬ অক্টোবর রণবীর ও বনশালীর বিরুদ্ধে এমন অভিযোগে একটি মামলা (এফআইআর) দায়ের করেছেন।
এ মামলায় বলা হয়েছে, ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিং এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণে শুটিং এর সময় আপত্তি তোলা হলেও ছবির পরিচালক এবং নায়ক সেই ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং অপমান করে তাঁকে সেখান থেকে বের করে দেন।
অভিযোগকারী ওয়াজিদ খান জানিয়েছেন, সেদিন তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাজওয়াদা যাচ্ছিলেন। সেখানেই সঞ্জয় লীলা বনশালী তাকে বলেন, ‘কালো কোট ওয়ালা, তোমার নাম কী? তোমার যে কাজই থাকুক সব পরে হবে।’ ‘বাজিরাও’ তারকা রণবীর সিংও নাকি তখন বলতে শুরু করেন, ‘ওকে এখান থেকে এখনই বের করো।’ সে সময় নিরাপত্তাকর্মী ওয়াজিদকে গলাধাক্কা দিয়েই বের করে দেয়। 

অবশ্য ‘বাজিরাও-মাস্তানি’ টিম এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছরের ১৮ ডিসেম্বর। ছবি মুক্তির মাত্র দুই মাস আগে এমন বিতর্কে জড়ালেন এর নির্মাতা এবং অভিনেতা। দেখা যাক কোথাকার জল এখন কোথায় গড়ায়। ইন্ডিয়ান এক্সপ্রেস। টাইমস অফ ইন্ডিয়া।