এবার ঊর্মিলার বিয়ে


প্রীতির বিয়ের খবরে অনেকের টনক নড়েছে। বিয়ের কথা যাঁরা ভুলে ছিলেন, তাঁরাও সংবিৎ ফিরে পেয়েছেন। তাঁদেরই একজন ঊর্মিলা মাতন্ডকর। নব্বইয়ের দশকে রঙ্গিলা ছবিতে অভিনয় করে বহু পুরুষের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার খুব গোপনে বিয়ে করেছেন তিনি। পাত্র কাশ্মীরের মহসিন আখতার মীর, একজন মডেল।
চুপি চুপি বিয়ের অনুষ্ঠান হয়েছে পারিবারিকভাবে। সেখানে ছিলেন না বলিউডের কেউ। বলিউডের বিয়েতে এ এক বিরল ঘটনা। তবু সবার কাছে দোয়া চেয়েছেন ঊর্মিলা। সামাজিক মিডিয়ায় তাঁকে শুভকামনা জানিয়েছেন তাঁর পরিচিতজন ও বন্ধুরা। বাদ যাননি ঊর্মিলার একসময়ের কথিত প্রেমিক পরিচালক রাম গোপাল ভার্মাও। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘খবরটা জেনে খুব খুশি হয়েছি। আমার সব থেকে রূপবতী নায়িকার জীবন যেন “রঙ্গিলা” থাকে সব সময়।’
২০১৪ সালে ঊর্মিলাকে শেষ দেখা গিয়েছিল মারাঠি ছবি আজবায়। ১৯৯৫ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত রঙ্গিলা ছবিতে অভিনয় করে দারুণ আলোচিত হন এই নায়িকা। ইয়াহু।