এবার একতা কাপুর
প্রতিদিনই বলিউডে করোনার সংক্রমণ বাড়ছে। আজ সকালে বলিউড সুপারস্টার জন আব্রাহাম করোনায় আক্রান্ত বলে জানা গেছে। এখন আবার বলিউডের পরিচালক একতা কাপুর করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
একতা কাপুর করোনায় সংক্রমিত হওয়ার পর কোয়ারেন্টিনে আছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সব ধরনের সাবধানতা নেওয়ার পর আমি কোভিড পজিটিভ হয়েছি। আমি ভালো আছি। আর আমি প্রত্যেককে অনুরোধ করছি যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজেদের করোনার টেস্ট করিয়ে নেন।’
আজ সকালে বলিউড তারকা জন আব্রাহাম ইনস্টা স্টোরির মাধ্যমে জানিয়েছেন যে তিনি আর তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চাল করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে টেলিভিশন তারকা নকুল মেহেতা কদিন আগে করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছিল। শুধু তা-ই নয়, তাঁর ১১ মাসের ছেলের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
সম্প্রতি ম্রুণাল ঠাকুর, অর্জুন কাপুর অংশুলা কাপুর, রিয়া কাপুর, নোরা ফতেহি করোনায় সংক্রমিত হয়েছেন। কিছুদিন আগে কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, সোহেল খানের স্ত্রী সীমা, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ করোনা থেকে সুস্থ হয়েছেন।