এবার কি তবে বাংলা ছবিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

‘ব্যতিক্রম’, ‘ভিন্নধর্মী’, ‘আলাদা’—শব্দগুলো সম্ভবত তাঁর চরিত্রের সঙ্গেই যায়। এমন বিশেষণে বিশেষায়িত প্রায় সব চরিত্রই ইতিমধ্যে তিনি করে ফেলেছেন। আর ওই চরিত্রগুলোর মধ্যে কিছু কিছু তো এমন, যেগুলো দেখে মনে হয়, দীপিকা ছাড়া আর কারও পক্ষে কি করা সম্ভব? চেন্নাই এক্সপ্রেস-এর মীনামা, রাম লীলার লীলা কিংবা ফাইন্ডিং ফ্যানির অ্যাঞ্জি—প্রতিটি চরিত্রেই তিনি অনবদ্য। সম্প্রতি বাঙালি নারী ‘পিকু’র চরিত্রে অভিনয় করে প্রমাণও করেছেন তিনি অনন্যা।
পিকু ছবিটিতে অভিনয় করতে দীপিকাকে সামান্য বাংলা শিখতে হয়েছিল। আর এতেই নাকি কয়েকজন বাঙালি পরিচালক তাঁর ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন। তাঁদের ইচ্ছা, দীপিকা একটি পূর্ণাঙ্গ বাংলা ছবিতে অভিনয় করুন।
দীপিকা সব সময়ই চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর চরিত্রেই অভিনয় করতে চান। তেমন স্ক্রিপ্ট পেলে কেন নয়?
এই মুহূর্তে ঠিক তেমন ব্যতিক্রমী দুটি ছবি রয়েছে তাঁর হাতে। এর একটি সঞ্জয় লীলা বানসালির বাজিরাও মাস্তানি এবং অন্যটি ইমতিয়াজ আলীর তামাশা।