এবার কোরিওগ্রাফার অমিতাভ

শিরোনাম দেখে অনেকেই বুঝে নেবেন, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন নিশ্চয় নতুন কোন ছবিতে কোরিওগ্রাফারের ভূমিকায় অভিনয় করছেন। ক্যারিয়ারের সুদীর্ঘ পথচলায় ‘কুলি’ থেকে ‘ডন’ কত কি না হতে হয়েছে তাঁকে! কোরিওগ্রাফার তেমনই কিছু নিশ্চয়?
আপনার ধারনাটি ভুল। এটা নিশ্চিত, অন্তত নতুন কোন ছবিতে কোরিওগ্রাফারের চরিত্রে অভিনয় করছেন না অমিতাভ বচ্চন। নতুন রিয়্যালিটি শো ‘আজ কি রাত হ্যায় জিন্দেগি’-এর জন্য নিজের নাচের মুদ্রা নিজেই কোরিওগ্রাফ করেছেন অমিতাভ।
এবার মনে প্রশ্ন জাগতে পারে, যুগে যুগে অন্য কোরিওগ্রাফারদের কথায় তাল মেলালেন, সেগুলোর কি একটিও মনে ধরেনি সাহেবের? ঘটা করে নিজেকে কেন মাস্টারি ফলাতে হবে?
সত্যি কথা বলতে, বিগ বির ধ্যানে-জ্ঞানে আছে ছোটপর্দায় তাঁর নতুন অনুষ্ঠান। অনুষ্ঠানের বিজ্ঞাপনের শুটিং থেকে শুরু করে অনুষ্ঠান পরিচালনাও করছেন নিজে। এত সিরিয়াস হতে গিয়ে কোরিওগ্রাফারের দায়িত্বটুকুও পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। ইন্ডিয়ান এক্সপ্রেস।