এবার ক্যাটরিনা-সিদ্ধার্থের প্রেম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাঁ, একটি প্রেমের গল্প তৈরি হবে। সিদ্ধার্থ-ক্যাটরিনা জুটির প্রেম! ভাবছেন, রণবীরের কপাল পুড়ল? না, দর্শক। আপাতত তেমনটি হচ্ছে না।

কারণ, প্রেমের গল্পটি তৈরি হচ্ছে একটি
ছবির জন্য, বাস্তবে নয়। ২০১৩ সালের টাইমস সিলেবেক্স র্যাকিংয়ের শীর্ষে থাকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জুটি বাঁধছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। গল্পটি পড়ে কাজ করার আগ্রহ দেখিয়েছিলেন আমির খান, তবে শেষ পর্যন্ত রিতেশ সিধানি এবং ফারহান আখতার তাঁদের এই নতুন প্রেমের গল্পের জন্য ক্যাটরিনা-সিদ্ধার্থ জুটিকেই চূড়ান্ত করেছেন। প্রথমবারের মতো ছবিটি পরিচালনা করবেন নিত্য মেহরা। টাইমস অব ইন্ডিয়া।