এবার জহির আর সাগরিকার মধুচন্দ্রিমার ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে মধুচন্দ্রিমায় সাগরিকা ঘাটগে ও জহির খান
মালদ্বীপে মধুচন্দ্রিমায় সাগরিকা ঘাটগে ও জহির খান

ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড তারকা আনুশকা শর্মা ইনস্টাগ্রামে মধুচন্দ্রিমার ছবি দিয়ে যৌথভাবে লিখেছেন ‘ইন হ্যাভেন’। গতকাল শুক্রবার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এবার এসেছে ভারতের সাবেক ক্রিকেট তারকা জহির খান আর বলিউড তারকা সাগরিকা ঘাটগের মধুচন্দ্রিমার ছবি। তাঁর এখন আছেন মালদ্বীপে। সোনেভা ফুসি রিসোর্টে ছুটি কাটাচ্ছেন নবদম্পতি।

বিরাট কোহলি আর আনুশকা শর্মার পর এরই মধ্যে নিজেদের মধুচন্দ্রিমার ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সাগরিকা ঘাটগে। মধুচন্দ্রিমাকে তিনিও তুলনা করেছেন স্বর্গের সঙ্গে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘প্যারাডাইস অন আর্থ’। এসব ছবিতে কখনো তাঁদের দেখা যায় বিচের ধারে আবার কখনো ক্যান্ডেল লাইট ডিনারে। জহির মধুচন্দ্রিমায় আছেন অন্য মেজাজে। বিলাসবহুল রিসোর্টের বাইরে সাইক্লিংয়ে ব্যস্ত তিনি। তবে নতুন বউয়ের সঙ্গে সেলফি তুলতেও ভোলেননি জহির। সাগরিকার সঙ্গে তিনি সুন্দর পোজ দিয়েছেন।

মালদ্বীপে মধুচন্দ্রিমায় ক্যান্ডেল লাইট ডিনারে সাগরিকা ঘাটগে ও জহির খান
মালদ্বীপে মধুচন্দ্রিমায় ক্যান্ডেল লাইট ডিনারে সাগরিকা ঘাটগে ও জহির খান

গত ২৩ নভেম্বর বিয়ে হয়েছে জহির খান আর সাগরিকা ঘাটগের। সেদিন সন্ধ্যায় বন্ধুদের নিয়ে জহির একটি পার্টির আয়োজন করেন। সাগরিকা আর জহির খানের মেহেদি অনুষ্ঠান হয় ২৬ নভেম্বর। আর জাঁকজমকপূর্ণভাবে বিবাহোত্তর অনুষ্ঠান হয়েছে পরদিন।

এ বছরের মে মাসে সাগরিকাকে বিয়ের প্রস্তাব দেন জহির খান। সাগরিকাও প্রেমিকের দেওয়া হিরার আংটি গ্রহণ করে সেই প্রস্তাবে সম্মতি জানান। সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার আগে এই তারকা জুটি প্রেম করেছেন টানা দুই বছর। বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সখ্য নতুন নয়। তাই এ জগতের মানুষের মধ্যে ‘কমন ফ্রেন্ড’ও প্রচুর। এমন কিছু বন্ধুর মাধ্যমেই দুই জগতের দুই বাসিন্দা সাগরিকা ও জহিরের পরিচয় আর প্রেম, যা আজ পরিণতি পেয়েছে।

মালদ্বীপে মধুচন্দ্রিমায় সাগরিকা ঘাটগে
মালদ্বীপে মধুচন্দ্রিমায় সাগরিকা ঘাটগে

‘চাক দে! ইন্ডিয়া’ ছবির তারকা সাগরিকা বিয়ের পর সংবাদমাধ্যমকে স্বামী জহির সম্পর্কে বলেন, ‘জহিরের জীবনে এত অর্জন থাকা সত্ত্বেও সে সবার সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। মানুষটি স্বভাবে খুব বিনয়ী। আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি।’

আর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বাগদানের ছবি প্রকাশ করে জহির কী লিখেছিলেন মনে আছে? ভারতীয় এই ক্রিকেট তারকা বলেছিলেন, ‘নিজের স্ত্রীর পছন্দ নিয়ে রসিকতা করতে নেই; কারণ তিনি কিন্তু আপনাকেও বেছে নিয়েছেন। স্ত্রী জীবনের সঙ্গী।’