এবার মারাঠি গান গাইবেন প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

অনেক আগেই গান দিয়ে বিশ্বে তোলপাড় তুলেছেন প্রিয়াঙ্কা। বলিউড নয়, গায়িকা হিসেবে তাঁর অভিষেকটাই হয়েছিল আন্তর্জাতিক বাজারে। গেয়েছেন পিটবুলের সঙ্গে। জনপ্রিয় হয়েছেন ‘ইন মাই সিটি’ ও ‘এক্সটিক’–এর মতো গানগুলো। এবার প্রিয়াঙ্কা ফিরবেন নিজ শিকড়ে। গাইবেন মারাঠি ভাষায় গান। 

একটি ট্যাবলয়েড পত্রিকার বরাতে বলা হয়েছে, গানটি একটি মারাঠি ছবিতে ব্যবহার করা হবে। শোনা যাচ্ছে, ছবিটি প্রিয়াঙ্কা প্রযোজনাও করছেন। গানটি ছবির প্রমোশনাল ট্রাক হিসেবে অথবা ছবির মধ্যে ব্যবহৃত হতে পারে।
গানটি রেকর্ডিংয়ের জন্য সময় ঠিকঠাক হয়ে গেছে। এ ছবিতে প্রিয়াঙ্কাকে একটি অতিথি চরিত্রেও দেখা যাবে। তবে এ ‘কোয়ান্টিকো’ তারকা বর্তমানে তাঁর অভিনীত মার্কিন টিভি সিরিজটির দ্বিতীয় কিস্তির শুটিং নিয়ে ব্যস্ত। ডিএনএ।