এবার শরীর ঢাকলেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খানের পিকে ছবির নতুন পোস্টার
আমির খানের পিকে ছবির নতুন পোস্টার

‘পিকে’ ছবির নতুন পোস্টার উন্মুক্ত করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। এর আগে এই ছবির প্রথম পোস্টারে প্রায় নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবারের পোস্টারে যথেষ্ট ‘শালীনতা’ রেখেছেন তিনি। হাজির হয়েছেন পুরোপুরি এক বাদকের বেশে। এবারে তাঁর পরনে রয়েছে বিশাল ঢোলা পায়জামা, গুজরাটি কুর্তা আর হাতে ফ্রেঞ্চ হর্ন। নিজেকে পুরোপুরি আড়াল করতে এবার চোখও ঢেকে দিয়েছেন কালো রোদ চশমায়।

এর আগে আমির খান ‘পিকে’ ছবির প্রথম পোস্টার মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল। অবশ্য আদালত সেই মামলার রায় দিয়েছিলেন আমিরের পক্ষেই। প্রথম পোস্টারের সমালোচনা শুনে আমির দ্বিতীয় পোস্টারে আরও ‘চমক’ রাখার ঘোষণাও দিয়েছিলেন। তিনি সে সময় বলেছিলেন, ‘“পিকে” ছবিটি দেখলে সব বুঝতে পারবেন।’ 

পিকে ছবির প্রথম পোস্টার
পিকে ছবির প্রথম পোস্টার



নতুন পোস্টার সম্পর্কে টুইট করে আমির বলেছেন, ‘এই আমাদের দ্বিতীয় পোস্টার। এবার ট্রানজিস্টরও নেই। কী বুঝলেন?’ ‘পিকে’ ছবিতে আমির খানের সঙ্গে রয়েছেন আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি।
আমিরের ‘পিকে’র ‘মোশন পিকচার’ ইউটিউবের ভিডিওতে দেখুন