এবার সত্যিই প্রীতির বিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটামুটি গোপনেই হয়ে গেছে বিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিয়ের ব্যাপারটা সেরে ফেলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
বর প্রীতির মার্কিন প্রেমিক জিন গুডএনাফ। গত ২৮ ফেব্রুয়ারি বিয়েটা হয়েছে প্রীতির খুব কাছের স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে।
প্রীতি নিজে ফলাও করে খবরটা জানিয়েছেন এমন নয়। প্রীতির বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের টুইটারে অভিনন্দন বার্তা থেকেই পাওয়া গেছে বিয়ের খবর। তাঁকে অভিনন্দন জানিয়েছেন কবীর বেদি, সুস্মিতা সেনসহ বেশ কয়েকজন তারকা।
শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানটা অনেকটা আড়ালে করলেও ভারতে তাঁরা আবার বিয়ের আনুষ্ঠানিকতা করবেন বেশ ধুমধাম করেই। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায়নি বিয়ের কোনো ছবি।
জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া