এবার সোনাক্ষীও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের সংগীতশিল্পীরা অভিমান ভরে বলতে পারেন, আমাদের আর কী দরকার? আমরা তবে অবসরই নিয়ে নিই। কিংবা নাম লেখাই অভিনয়ে? এ ছাড়া আর কোনো পথ তো দেখা যাচ্ছে না।বলিউডে অভিনয়শিল্পীরাই যে গানেও কণ্ঠ দিতে শুরু করেছেন।এবার সে তালিকায় যোগ দিলেন সোনাক্ষী সিনহাও।
প্রিয়াঙ্কা চোপড়া তো রীতিমতো গায়িকা হয়ে উঠেছেন। দেখাদেখি গায়িকা হিসেবে অভিষেক হয় আলিয়া ভাট আর শ্রদ্ধা কাপুরের। ওদিকে নায়কদের মধ্যে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সালমান খান আর অক্ষয় কুমারও। নতুন ছবি তেভার-এ কণ্ঠ দিলেন সোনাক্ষী। পাঞ্জাবি গায়ক ইমরান খানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি। টিএনএন।