এবার 'ঢিশুম টু'

চলছে ‘ঢিশুম’ ছবির সাফল্যরথ। বক্স অফিস বাজিমাতের খবর শুনতে না শুনতেই এল নতুন খবর। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানালেন, আসছে ‘ঢিশুম’-এর সিকুয়াল ‘ঢিশুম টু’। পাত্র-পাত্রী সেই পরিচিত মুখ—জন, বরুণ ও জ্যাকুলিন।
প্রযোজকের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পাণ্ডুলিপি তৈরি। এ বছরের শেষ দিকেই শুটিং শুরু হওয়ার কথা চলছে। আগামী বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সূত্র আরও বলছে, ‘ঢিশুম টু’ নিয়ে ছবির নির্মাতা জন এব্রাহাম ও বরুণ ধাওয়ানের সঙ্গে কথা বলেছেন। এ ক্ষেত্রে অভিনয়শিল্পীরা তাঁদের শুটিং তারিখ নির্ধারণের চেষ্টা করছেন। কারণ, শিগগিরই শুটিং শুরু হতে পারে। সিকুয়ালে বরুণ আর জনের সঙ্গে জ্যাকুলিনও থাকবেন।
সিকুয়ালের আনুষ্ঠানিক ঘোষণা এ সপ্তাহের শেষের দিকে আসতে পারে। অন্য একটি সূত্র জানায়, ‘ধুম ফোর’ এবং একই রকম আরও ছবি নির্মাণের খবর আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে। সাজিদ নাদিয়াদওয়ালা সেগুলো প্রচারের আগেই ‘ঢিশুম টু’ নির্মাণের ঘোষণা দিতে চান।
চার দিনে এ পর্যন্ত ‘ঢিশুম’-এর আয় ৪২ কোটি রুপি। প্রথম দিনে সর্বাধিক আয় করা ছবিগুলোর মধ্যে ‘ঢিশুম’ আছে ষষ্ঠ স্থানে। মিড ডে।