এবার 'সুপারগার্ল' সানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানি লিওন
সানি লিওন

‘এক পেহলি লীলা’ ছবির পর বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন নতুন একটি গানের (সিঙ্গল) কাজ শুরু করতে যাচ্ছেন। সানি যে গানে অংশ নেবেন তার নাম রাখা হয়েছে ‘ম্যায় সুপারগার্ল’। এতে সানি লিওন আবারও মিলছেন আহমেদ খানের সঙ্গে। ভূষণ কুমারের প্রযোজনায় এই পরিবেশনাটিতে সানির সঙ্গে আবারও দেখা হচ্ছে ‘বেবি ডল’খ্যাত কণিকা কাপুর। এ গানের সংগীতায়োজন করেছেন কণিকা।

এ প্রসঙ্গে আহমেদ খান জানিয়েছেন, সানি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন এমন একটি গানের (সিঙ্গল) জন্য। তিনি জানান, এ গানে সানিকে কখনো মোহনীয় ওয়েট্রেস, কখনো সুন্দরী শেফ, কখনোবা সুশ্রী এক জিম ইনস্ট্রাক্টর হিসেবে দেখা যাবে।

আহমেদ আরও জানিয়েছেন, সানি লিওনের পোশাকের জন্য তাঁর স্টাইলিস্ট হিতেশ এরই মধ্যে লন্ডন ঘুরে কেনাকাটা করে এসেছেন।

গত রবিবার থেকে তিন দিনের শুটিং শুরু হয়েছে বলেও জানিয়েছেন আহমেদ।

প্রসঙ্গত, ‘জিসম ২’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে পা রেখেছিলেন সানি লিওন। এরপর অভিনয় করেন ‘জ্যাকপট’ ও ‘রাগিণী এমএমএস ২’ ছবিতে। একাধিক ছবির আইটেম গানেও তাঁকে দেখা গেছে। গানগুলো জনপ্রিয়তাও পেয়েছে।


বলিউডে এরই মধ্যে প্রায় তিন বছর পার হতে চলল ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল, অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওনের। যদিও এখনো মুম্বাইয়ের ছবির জগতে কোণঠাসা হয়েই আছেন তিনি। এপ্রিলে মুক্তি পেয়েছে সানির ‘এক পেহলি লীলা’ ছবিটি। সেসময় সানির বিপরীতে অভিনয়ের জন্য একাধিক তারকা অভিনেতাকে প্রস্তাব দেওয়া হলেও তাঁরা রাজি হননি। সানির ভাবমূর্তির কারণেই অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন তাঁরা।