এবারে টুইটে শাহরুখের পাল্টা 'শুভেচ্ছা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ ও সালমান খান
শাহরুখ ও সালমান খান

শাহরুখ ও সালমান, ইদানীং বলিউডের এই দুই খানের সম্পর্ক এক কথায় চমৎকার। এই তো মাত্র কিছুদিন আগেই সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ এর ‘ফার্স্ট লুক’-এর উন্মোচন করেছিলেন শাহরুখ। আর এর পরপরই দিনকয়েক আগে ‘দাবাং’ তারকা সালমান তাঁর বিগ বস-৯ অনুষ্ঠানে ‘দিলওয়ালে’ ছবির প্রচারের আমন্ত্রণের পাশাপাশি স্বাগত জানিয়েছিলেন শাহরুখ খানকে।
সালমানের স্বাগত জানানোর পাল্টা কিনা কে জানে, অক্টোবরের ১ তারিখে শাহরুখ খান এক টুইট বার্তায় সালমানের নতুন ছবি ‘প্রেম রতন ধ্যান পায়ো’র সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটারে গত এক অক্টোবর শাহরুখের এক ভক্ত অনুসারী ‘কিং খান’​কে লেখেন, ‘বিইংসালমান খান এবং পিআরডিপি’র (প্রেম রতন ধ্যান পায়ো) প্রতি শাহরুখ কী বলতে চান?
রোহিন চৌহান নামের এক টুইটার অনুসারীর প্রশ্নের উত্তরে শাহরুখ তাঁর টুইট বার্তায় লেখেন, ‘এ ছবির পুরো দলের জন্যই তাঁর ভালোবাসা এবং শুভেচ্ছা।’
প্রসঙ্গত, সালমান খানের নতুন ছবি ‘প্রেম রতন ধ্যান পায়ো’ মুক্তি পেতে যাচ্ছে এ বছরের নভেম্বর মাসের ১২ তারিখে।
২০১৩ সালের রমজান মাসে ভারতের কংগ্রেস নেতা বাবা সিদ্দিক আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে কোলাকুলি করে বিবাদ মিটিয়েছিলেন শাহরুখ ও সালমান খান। সে সময় উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে তাঁদের মধ্যকার দীর্ঘ পাঁচ বছরের দ্বন্দ্বের অবসান ঘটেছিল। আর এরপর থেকে ক্রমশ আরও ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ হচ্ছে বলিউডের এই দুই খানের সম্পর্ক। ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।