এমরান হাশমির হাজার ঘণ্টা চুমুর অভিজ্ঞতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমরান হাশমি
এমরান হাশমি

বলিউডের অভিনেতা এমরান হাশমি তাঁর বিপরীতে অভিনয় করা প্রায় সব নায়িকাকেই চুমু খেয়ে ‘সিরিয়াল কিসার’ হিসেবেই পরিচিতি পেয়েছেন। সম্প্রতি নতুনদের সম্পর্কে এমরান মন্তব্য করেছেন, নতুনেরা এটা করলেও অভিজ্ঞতায় তাঁর চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন। এমরান বলেছেন, ‘তাঁরা (নতুনেরা) যতটা ভালোভাবেই করুন এবং এ নিয়ে যতই পরিশ্রম করুন না কেন, তাঁদের মাত্র ১০ ঘণ্টার তুলনায় আমার হাজার ঘণ্টার অভিজ্ঞতা হয়েছে।’
ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে মার্ডার, জেহের, ও লামহে তারকা হাশমি বলেন, ‘কেউ আমাকে নতুনদের চুমু খাওয়ার দৃশ্যে অভিনয় করার বিষয়ে জিজ্ঞাসা করলে আমার নিজেকে বোকা মনে হয়। আমি শুধু বলতে চাই, বছরের পর বছর অভিজ্ঞতায় আমি এটা অর্জন করেছি। আমি যা করতে পারি, নতুনেরা তা করতে পারেন না।’