এলি আবরাম-সালমান সখ্য বাড়ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলি আবরামের সঙ্গে সালমান
এলি আবরামের সঙ্গে সালমান

সম্প্রতি আবারও খবরের শিরোনামে এসেছে সালমান খান-এলি আবরামের নাম। প্রকাশিত খবরে বলা হয়েছে, সালমান তাঁর ফার্ম হাউসে এলির থাকার ব্যবস্থা করেছিলেন। পরে মুম্বাইয়ের বান্দ্রায়ও এলির থাকার ব্যবস্থা করেন। শুধু তাই নয়, এলির নিরাপত্তা দিতে কয়েকজন দেহরক্ষীও নিয়োগ দিয়েছেন এই ‘বডিগার্ড’ তারকা।
‘মিকি ভাইরাস’ ছবির মাধ্যমে ২০১৩ সালে বলিউডে যাত্রা শুরু করেন সুইডিশ অভিনেত্রী এলি আবরাম। তবে ‘বিগবস ৭’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবেই তিনি বেশি পরিচিতি পান। বিশেষ করে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানের সঙ্গে এলির সখ্য সবার নজর কাড়ে। তাঁরা প্রেমিক যুগল বলেও খবর রটে।
মহারাষ্ট্রের পানভেল শহরে সালমানের ফার্ম হাউস আছে। সেখানে এলির থাকার ব্যবস্থা করেছিলেন সালমান। প্রায় পাঁচ মাস সেখানে ছিলেন এলি। তখন প্রায়ই এলির কাছে যেতেন সালমান। তিনি এলিকে দেখিয়ে দিতেন, কীভাবে শরীরচর্চা করতে হবে। বলিউডে প্রতিষ্ঠিত হতে কী করতে হবে, সে বিষয়েও এলিকে পরামর্শ দিতেন খান সাহেব। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
কাজের জন্য পানভেল থেকে মুম্বাইয়ে ফেরার প্রয়োজন হওয়ায় এলিকে মুম্বাইয়ে ফিরিয়ে আনেন সালমান। বান্দ্রায় এলির থাকার ব্যবস্থা করেন। এলিকে চলচ্চিত্র প্রযোজকদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে ভবিষ্যতের কাজ নিয়ে পরিকল্পনা করার ব্যবস্থাও করে দেন সালমান। শুধু তাই নয়, এলির নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকজন দেহরক্ষীও নিয়োগ দেন ৪৯ বছর বয়সী এ তারকা অভিনেতা।
এদিকে সালমান-এলির সখ্য নিয়ে সম্প্রতি যেসব খবর চাউর হয়েছে, সেগুলোকে পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলেই দাবি করেছেন ২৪ বছর বয়সী এলি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি জানি না, কীভাবে এসব গুজব শুরু হলো। মনগড়া এসব গল্প পুরোপুরি বানোয়াট। সালমানজি’র প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা আছে আমার। আমার ক্যারিয়ারে তাঁর দিক-নির্দেশনা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি আমি। এটা আমার কাছে অমূল্য এক পাওয়া।