এশার জন্য হেমা মালিনীর 'বিশেষ' আশীর্বাদ

অভিনেত্রী মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাঁকে ‘বিশেষ’ আশীর্বাদ করেছেন বলিউডের ‘ড্রিম গার্ল’খ্যাত অভিনেত্রী হেমা মালিনী। মেয়ে এশা দেওল ৩৪ বছরে পা রাখল আজ। অভিনেত্রী কন্যার জন্মদিনে অভিনেত্রী মায়ের অভিনব আশীর্বাদটি ছিল— এশা শিগগির মা হোক। মা হিসেবে তাঁর জন্মদিনে আমার একটাই চাওয়া।
হেমা মালিনী জানান, ‘ওর (এশা) জন্য বাসায় আজ একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পারিবারিক বন্ধুরা ছাড়া তেমন কেউ থাকবেন না সেখানে। নিজেদের মধ্যে এটা হবে চমৎকার এক আয়োজন।’
২০০২ সালে ‘কোয়ি মেরে দিল সে পোচি’ সিনেমায় আফতাব শিবদাসানির বিপরীতে নায়িকা হিসেবে বলিউডে এশার অভিনয়জীবনের শুরু। অ্যাকশনধর্মী ‘ধুম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। এর কিছুদিন পরেই মা হেমা মালিনীর পরিচালনায় অভিনয় করেন ‘টেল মি ও খুদা’ ছবিতে। ২০১২ সালে ব্যবসায়ী ভারত তাখতানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী।
১৯৯২ সালে এশার মা হেমা মালিনীর পরিচালনায় ‘দিল আশনা হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। ঘটনাচক্রে আজ তাঁরও জন্মদিন। এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।