ঐশ্বরিয়ায় অগাধ আস্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: অমিতাভ ও ঐশ্বরিয়া
ছবি: অমিতাভ ও ঐশ্বরিয়া

অভিনয় জগৎ থেকে ঐশ্বরিয়াকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সমর্থন যে তাঁর সঙ্গেই রয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর রুপালি পর্দায় ঐশ্বরিয়ার ফিরে আসা প্রসঙ্গে অমিতাভ বচ্চন বলেছেন, কেউ কখনোই কাজ থেকে ঐশ্বরিয়াকে আটকে রাখতে পারবে না।

জাজবা ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ফিরে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

প্রায় চার দশক ধরে বলিউডে অভিনয় করে চলেছেন অমিতাভ। তবে এখন ৭২ বছর বয়সী এই অভিনেতার উপলব্ধি হচ্ছে—তারকা খ্যাতি সব সময় পরিবর্তিত হতে থাকে। প্রতি পাঁচ থেকে দশ বছরে নতুন করে সুপারস্টারের জন্ম হয়।

অমিতাভ বলেন, একটি নির্দিষ্ট বয়সের পরে খেলোয়াড়েরা অবসরে যান, শারীরিক সামর্থ্যের কারণে যেমন খেলা থামিয়ে দেন তেমনি অভিনেতাদেরও একটা বয়সের পরে মুখের আদল পরিবর্তিত হয়ে যায়। একটা সময় আসে, যখন ওই অভিনেতাকে আর নির্দিষ্ট চরিত্রে মানায় না। তখন নিজেকে সরিয়ে নেওয়াই ভালো।

অমিতাভ পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে আরও বলেন, ‘ছবির দর্শকদের পরিবর্তন ঘটে। নতুন প্রজন্ম নতুন দর্শক হাজির হয়। আমার মনে হচ্ছে আমার সেই সময় চলে এসেছে। আমি এখন পিছিয়ে এসেছি। প্রতি পাঁচ থেকে দশ বছরে এমন নতুন সুপারস্টার জন্ম নেয় যাঁদের সামনে মাথা নোয়াতেই হয়। আমার সৌভাগ্য যে আমি খুব ব্যস্ত তারকা হিসেবে সময় পার করেছি এবং বিভিন্ন প্রজন্মের তারকাদের সঙ্গে কাজ করতে করতে অনেক শিখেছি।’

অমিতাভ বলেন, ‘সেটে প্রতিদিনই নতুন কিছু শিখি আমি। এখনকার অভিনেতাদের গড় বয়স ২৫ থেকে ৩০ বছর অর্থাৎ আমার চেয়ে ৪০ বছরের ছোট তারা। কিন্তু তাদের দেখেও আমি শিখি। গত কয়েক দশকে ছবি নির্মাণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে সেই সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি। এই পরিবর্তন আমাকে খুশি রাখতে পেরেছে।’