ঐশ্বরিয়া ও অভিষেকের সংসারে ঝামেলা?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজবের কল এমনিতেই নড়ে। ফলে ঐশ্বরিয়া ও অভিষেকের সংসারের গোপন খবরগুলো কীভাবে যেন বের হয়ে আসে।
তবে সংসারে গন্ডগোল চলছে—এমন খবরে অবশ্য বিরক্তি প্রকাশ করেছেন অভিষেক বচ্চন।
সম্প্রতি এ নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি একহাত নিয়েছেন। অভিষেক বচ্চন বলেন, ‘সত্যটা তো শুধু আমিই জানি আর মিডিয়াকে কখন কতটা গুরুত্ব দিতে হয় সেও আমার জানা আছে। আমরা কীভাবে জীবন কাটাব সেটার ভেতরে তৃতীয় পক্ষকে নাক গলাতে দেব না।
অভিষেক আরও বলেন, ঐশ্বরিয়া ও আমি জানি যে, আমরা পরস্পরকে কতটা ভালোবাসি। নিজেদের সুবিধার জন্য আপনারা যদি ভুল-ভাল ব্যাখ্যা করেন সেই দায় আপনাদের। শেষ বিকেলে আমি কিন্তু একজন ‘পাবলিক ফিগার’। সব সময় মিডিয়াকে খুশি রাখা আমার কাজ নয়। মিডিয়া যখন যা বলবে আমি ও আমার স্ত্রী তখন সেভাবে চলতে পারব না। এটা একটা ইস্যু হলো! মিড ডে