ঐশ্বরিয়ার ছবি প্রথমবার দেখল আরাধ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ে আরাধ্যর সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন
মেয়ে আরাধ্যর সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন

বলিউডে মুক্তি পেয়েছে ‘ফ্যানে খান’। বক্স অফিসে সন্তোষজনক ব্যবসা করে এগিয়ে চলছে ছবিটি। এই ছবির শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য ‘ফ্যানে খান’ এক বিশেষ কাজ। কারণ, ছবিটি দেখেছে ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্য। এবারই প্রথম বলিউড তারকা মা অ্যাশের প্রথম কোনো ছবি দেখল সে।

মেয়ে আরাধ্য প্রথমবারের মতো দেখেছে অ্যাশের ছবি-এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে বচ্চন-বধূ বলেন, ‘আমাকে পর্দায় দেখে ওর চোখ জ্বলজ্বল করে ওঠে। আমি খুবই আনন্দিত যে ফ্যানে খান ছবির মধ্য দিয়ে আরাধ্য আমাকে প্রথমবার পর্দায় দেখেছে। ও আমার এই ছবির একটি গানের শুটিং সেটে গিয়েছিল। তখন থেকেই আবদার করছিল, ওর বন্ধুদের নিয়ে ছবিটা দেখবে। অবশেষে সে, তার বন্ধুরা আর বন্ধুদের পরিবারের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। আর এটা ছিল আরাধ্যর জন্য বিশাল এক আনন্দের দিন।’

‘ফ্যানে খান’ ছবিটি মুক্তি পায় গত শুক্রবার। ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। আইএএনএস।