ঐশ্বরিয়ার যে বাতিক অভিষেকের পছন্দ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন

একসঙ্গে থাকতে হলে সঙ্গীর কত দোষের সঙ্গেই না মানিয়ে নিতে হয়। বলিউড তারকারাও ভিন্ন গ্রহের মানুষ নন। তাঁরাও সঙ্গীর অনেক বাতিকের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের যেমন আছে এক অদ্ভুত বাতিক। ভ্রমণের আগে ব্যাগ গোছানোর বিষয়ে নাকি ভীষণ খুঁতখুঁতে এই অভিনেত্রী। আর তাঁর এই বাতিকটাই অপছন্দ স্বামী অভিষেক বচ্চনের।

স্ত্রীর কোন বিষয়টি অভিষেককে অখুশি করে জানতে চাইলে তিনি বলেন, ‘কোথাও যাওয়ার আগে ব্যাগ গোছানোর ব্যাপারে ঐশ্বরিয়া রীতিমতো বাতিকগ্রস্ত। ও সবকিছু নিজের মতো করে সাজাতে চায়। সেখানে একটু এদিক–ওদিক হলেই খুঁতখুঁত করে। আমি জানি না, ওর হয়তো এভাবে গোছাতে ভালো লাগে। কিন্তু ওর এই অদ্ভুত স্বভাব আমার ভালো লাগে না।’

এ কথা স্বীকার করে নিয়েই ঐশ্বরিয়া জবাব দেন, ‘ও আমার প্যাকিং পছন্দ করে না। ও তো জানে না গোছানোর সময় কত ভেবেচিন্তে প্রতিটা জিনিস স্যুটকেসে ঢোকাতে হয়। আমি আসলেই এই ব্যপারে প্রচণ্ড খুঁতখুঁতে। ভ্রমণ থেকে খুব ক্লান্ত হয়ে ফেরার পর আমি প্রয়োজনে সারা রাত জেগে থাকতেও রাজি আছি। কিন্তু আমার ব্যাগ প্যাকিং হওয়া চাই যথাযথ।’

সূত্র : বলিউড বাবল