ঐশ্বরিয়ার র্যাম্পে ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে তাঁর ছবি। সেই আভাস দিতেই হয়তো দীর্ঘদিন পর হাঁটলেন র্যাম্পে। তবু ‘বিরতি’, ‘ফেরা’ শব্দগুলো ঐশ্বরিয়া রাই বচ্চনের খুব একটা পছন্দ নয়। সাবেক এই বিশ্বসুন্দরী বিশ্বাস করেন, ভক্তদের পাশে তিনি ছিলেন সব সময়। গত রোববার একটি ফ্যাশন শোর শো-স্টপার হিসেবে তাঁর ঝলমলে আবির্ভাব আরও একবার মনে করিয়ে দিল, ঐশ্বরিয়া সেই আগের ঐশ্বরিয়াই আছেন। বয়সের চোখ রাঙানিতে কাবু হওয়ার পাত্রী তিনি নন। মনীশ মালহোত্রার নকশা করা ঝলমলে খয়েরি গাউনে র্যাম্পে হাঁটতে পেরে উচ্ছ্বসিত অ্যাশও। তিনি বলেন, ‘মনীশকে আমি দীর্ঘদিন ধরে চিনি। ক্যারিয়ারের শুরু থেকেই সে আমার পাশে ছিল। তার জন্য শো-স্টপার হিসেবে হাঁটতে পারাটা সত্যিই খুব আনন্দের ব্যাপার। জ্বর গায়ে নিয়েও চলে এসেছি, কারণ তার সংগ্রহ আমাকে সব সময় মুগ্ধ করে।’ ইন্ডিয়াটুডে।