ঐশ্বরিয়ার 'বেগুনি' ঠোঁট নিয়ে যা বললেন অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন
অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন

চলছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারও উৎসবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। নতুন ছবি ‘সরবজিত’-এর প্রচারও তাঁর এবারের কান যাত্রার একটি কারণ। এবারের আসরে পাঁচটি ভিন্ন সাজপোশাকে দেখা গেছে সাবেক এই বিশ্বসুন্দরীকে। তবে, সবকিছু ছাপিয়ে তাঁর বেগুনি লিপস্টিকই সবার মনোযোগ কেড়েছে। ১৫ মে ডিজাইনার রেমি ক্যাডির নকশা করা পোশাকের সঙ্গে বেগুনি রঙে ঠোঁট রাঙিয়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর এমন ফ্যাশন ধারণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব হাসাহাসি হচ্ছে এই নিয়ে। কেউ কেউ আবার তাঁর ‘অন্য রকম’ সাজের প্রশংসাও করছেন। তবে, ঐশ্বরিয়ার স্বামী অভিষেক কী বলছেন বউয়ের এমন সাজ প্রসঙ্গে?
বলিউড ও বিশ্ব ফ্যাশনে ঐশ্বরিয়ার সেই ‘বেগুনি’ ঠোঁট এখন অন্যতম আলোচনার বিষয়। অভিষেক বচ্চনের কাছেও জানতে চাওয়া হয়েছিল স্ত্রীকে এমন সাজে দেখতে তাঁর কেমন লেগেছে? জবাবে অভিষেক বলেন, ‘অসাধারণ, আমার মনে হয় তাঁকে দেখতে অসাধারণ লেগেছে। তাঁকে তো সব সময়ই সুন্দর দেখায়।’
বউ বলে কথা, দেখলে মন্দ লাগলেও কি আর সবার সামনে তা বলা যাবে?
সূত্র : হিন্দুস্থান টাইমস