ও বন্ধু আমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা কাপুর তাঁর ছোট বোন। তাঁর পথ অনুসরণ করেই কারিনা বলিউডে পা রেখেছেন। আজ ভাগ্যের কী ফের, কারিনা বলিউডের শীর্ষ তারকাদের একজন। কারিশমা বিস্মৃতির ধুলা পড়া এক অতীত! নিজের ক্যারিয়ারটাকে আবারও চাঙা করার ব্যর্থ চেষ্টা করার পর আপাতত ক্ষান্তি দিয়েছেন। তবে কারিশমার দাবি, নিজের ক্যারিয়ার নিয়ে নাকি মোটেও ভাবছেন না। কারিনার সাফল্য তো তাঁরও সাফল্য। তাঁরা দুটো দেহ, কিন্তু আত্মা তো এক। কারিনা শুধু তাঁর বোনই নন, সবচেয়ে ভালো বন্ধুও।
কারিনা বলেছেন, ‘ও আমার খুব কাছের। ও আমার যতটা না বোন, তার চেয়েও বেশি ভালো বন্ধু। আমাদের দুজনের মধ্যে দারুণ এক বন্ধন। ও আমার জীবনের জন্য একটা আশীর্বাদ।’