ওরা করণ জোহরের সন্তান?

ভারতীয় পরিচালক ও প্রযোজক করণ জোহর যমজ সন্তানের বাবা হয়েছেন কিছুদিন আগে। ওদের নাম দিয়েছেন যশ ও রুহি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে ফুটফুটে দুটি শিশুকে দেখা যায়। ভক্তদের দাবি, ওরা যশ ও রুহি।
অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি করণ জোহর। তবে এর আগেও তারকাদের সন্তানদের ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুরের ছবিও ভাইরাল হয়েছিল।
গত ৭ ফেব্রুয়ারি আন্ধেরির মাসরানি হাসপাতালে জন্ম নেয় এই দুই শিশু। সারোগেসির মাধ্যমে এই দুই শিশুর জন্ম হয়। যে মা গর্ভ ভাড়া দেন, তিনি ‘সারোগেট মা’। আর সারোগেট মা যে প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেন, সেটা সারোগেসি। এখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে তা সারোগেট মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।
বৃহত্তর মুম্বাই পৌরসভা করপোরেশনের (বিএমসি) নির্বাহী স্বাস্থ্য কর্মকর্তা পদ্মজা কেসকার বলেন, গত শুক্রবার তাদের নাম নথিভুক্ত হয়। সেখানে বাবা হিসেবে করণের নাম লেখা হয়। তবে মায়ের নাম নেই। ইন্ডিয়ান এক্সপ্রেস