ওরাও বন্ধু

আমির খানের ছেলে আজাদের সঙ্গে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যর খুব ভাব। তারা দুজনেই প্রায় এক বয়সের। আর যেকোন অনুষ্ঠানে খেলার সাথি হিসেবেও নাকি দুজন দুজনের খুব প্রিয়। সম্প্রতি একটি জন্মদিনের অনুষ্ঠানে এই দুই তারকা সন্তান একে অন্যকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের আদুরে সেই কোলাকোলির ছবি প্রকাশ হওয়ার পর বেশ সাড়া ফেলেছে।


অভিনেত্রী বিদ্যা বালনের ভাগ্নির জন্মদিন অনুষ্ঠানে বলিউডের কয়েকজন তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই তালিকায় আমিরের স্ত্রী কিরণ রাও ও ঐশ্বরিয়াও ছিলেন। কিরণ এসেছিলেন তার ছেলে আজাদকে নিয়ে। সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা যখন পার্টি থেকে বাড়ির পথে রওনা দেবেন ঠিক সেই সময়ই কন্যাসহ হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। তাঁদের দুজনকে সেখানে কিছুক্ষণন দাঁড়িয়ে কুশল বিনিময় করতে দেখা যায়। আর আমিরপুত্র আজাদ তো তার বন্ধু আরাধ্যকে দেখে বেজায় খুশি। দুজনের মা তাদের শুভেচ্ছা বিনিময় করতে বললে খুব সুন্দর করে কোলাকোলি করেন দুই ছোট্ট তারকা।
এই বছর আরও একটি অনুষ্ঠানে আরাধ্যকে না দেখতে পেয়ে কান্না জুড়ে দিয়েছিলেন আজাদ। এরপর আরাধ্যর দাদা অমিতাভ বচ্চনসহ বেশ কয়েকজন তারকা তার কান্না থামাতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। এই দুই তারকার সন্তানের বন্ধুত্ব অটুট থাকুক বড়বেলা পর্যন্ত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
