কঙ্গণার ফোবিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভীতি’ বা ‘ফোবিয়া’ কম-বেশি অনেকেরই থাকে। কিন্তু ভয়ের কথা মানুষ আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে, ‘কুইন’ তারকা কঙ্গণা রণৌত সম্প্রতি প্রকাশ করে দিয়েছেন তাঁর ভীতির কথা। তাঁর নাকি আছে প্রচন্ড ‘সর্প ভীতি’ মানে সাপ দেখলেই ভয়ে জ্ঞান হারাবার দশা হয় কঙ্গণার।
সম্প্রতি রাধিকা আপতে অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফোবিয়া’-র প্রদর্শনীতে হাজির হয়েছিলেন কঙ্গণা। সাংবাদিকেরা সেখানে তাঁর ফোবিয়া সম্পর্কে জানতে চান। আর এই নায়িকা তখন সহজেই স্বীকার করে নেন যে তিনি একটি জিনিস ভীষণ ভয় পান; আর সেটা হলো সাপ। কঙ্গণা বলেন, ‘সাপ আমি প্রচণ্ড ভয় পাই। ’
তবে একথা বলে ফেলেই কঙ্গণা বুঝতে পারেন কী বোকামিটাই না করেছেন। বলেন, ‘আমি ভেবেছিলাম কখনোই আমার এই ভীতির কথা প্রকাশ করব না। কারণ আমি নিশ্চিত, একবার আমার সহ-শিল্পীরা এটি জেনে গেলে এই নিয়ে আমাকে ভয় দেখাতে শুরু করবে। ’ ডেইলি ভাস্কর।