কঙ্গনা নায়ক হলে আমি নায়িকা হব: ইরফান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান ও কঙ্গনা রনৌত
ইরফান খান ও কঙ্গনা রনৌত

ইরফান খানের মতো অভিনেতার সঙ্গে কাজের সুযোগ হারালেন কঙ্গনা রনৌত। বলিউডের ছবি বিশেষজ্ঞরা এই ঘটনাকে কঙ্গনার জন্য দুর্ভাগ্যজনক বলেই ইঙ্গিত দিয়েছেন। যে বলিউড অভিনেতাকে নিয়ে হলিউডের আগ্রহ দিনকে দিন বাড়ছে, তাঁর সঙ্গে কাজের সুযোগ নষ্ট হলো স্রেফ কঙ্গনার অহংবোধের কারণে।
দুই বছর আগে পরিচালক সাই কবির তাঁর ‘ডিভাইন লাভার্স’ ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনাকে। রাজীও হয়েছিলেন এই অভিনেত্রী। ছবির শুটিং শুরুর ঠিক আগে আগে কঙ্গনা জানালেন এই ছবিতে কাজ করবেন না তিনি। কারণ ছবিতে প্রাধান্য দেওয়া হয়েছে নায়কের চরিত্রটিকে। যাতে অভিনয় করবেন ইরফান খান। কঙ্গনা নায়িকা চরিত্রের প্রাধান্য চান।
জানা গেছে, গুরুত্বপূর্ণ চরিত্র ছাড়া কাজ করবেন না কঙ্গনা। তাঁর এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন পরিচালক সাই কবির। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ছবিতে একজন নিম্নবর্গের মুসলমান মেয়ের চরিত্রে অভিনয়ের কথা ছিল কঙ্গনার। সেটিই ছবির মুখ্য নারী চরিত্র।’ ছবির গল্প শুনে নাকি কাজটি করতে রাজি হয়েছিলেন কঙ্গনা। কিন্তু এখন বলছেন তিনি শুধু সেই ছবিতেই কাজ করবেন, যেখানে তাঁর চরিত্রটাই হবে গুরুত্বপূর্ণ। পরিচালক বলেন, ‘ঠিক আছে, অমন চিত্রনাট্য পেলে কঙ্গনার কাছে যাব।’
ঘটনা জানার পর কৌতুককর এক মন্তব্য করেছেন ইরফান খান। কঙ্গনার সঙ্গে জুটি গড়ার সুযোগ হারানো নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি নায়িকা হলেই সে আমার সঙ্গে কাজ করবে বলে চলে গেল! তেমন চিত্রনাট্য যদি আসে যেখানে আমি নায়িকা কঙ্গনা নায়ক—তাহলে আমি ওই চরিত্রে কাজ করব। কঙ্গনা নায়ক হলে আমিও নায়িকা হব। ইন্ডিয়ান এক্সপ্রেস