কঙ্গনা-শহীদের ঠান্ডা যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রণৌত ও শহীদ কাপুর
কঙ্গনা রণৌত ও শহীদ কাপুর

বলিউড অভিনেতা শহীদ কাপুর ও অভিনেত্রী কঙ্গনা রনৌত এখন বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ ছবির শুটিংয়ে ব্যস্ত। একটি সূত্র জানিয়েছে, এই দুই তারকার মধ্যে সম্পর্ক নাকি আজকাল একেবারেই ভালো যাচ্ছে না। এদিকে ছবির দুই প্রধান শিল্পী কঙ্গনা আর শহীদের মধ্যকার শীতল যুদ্ধের কারণে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে বিশালকে।
সূত্রটি আরও জানায়, ছবির শুটিংয়ের সময় টুকটাক বিষয় নিয়েই প্রথম দিকে হালকা দ্বন্দ্ব বেধেছিল দুজনের মধ্যে। কোন সংলাপ কীভাবে বলা হবে, সেটের কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়—এ ধরনের বিষয় নিয়ে প্রায়ই নাকি তর্ক শুরু করতেন তাঁরা। সেই দ্বন্দ্ব দিন দিন বাড়তে বাড়তে আজ এমন অবস্থায় পৌঁছেছে যে দুজনের মধ্যে এখন বাক্য বিনিময়ও বন্ধ। এমনকি ক্যামেরা বন্ধ হওয়ামাত্র তাঁরা কেউ কারও দিকে তাকান না। বলিউড বাবল।