কঙ্গনাকে অপহরণ করবেন ইরফান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান খান
ইরফান খান

এমনিতেই ইরফান খান বিভিন্ন সময়ে তাঁর অকপট ও সরস মন্তব্যের জন্য বেশ পরিচিত। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া একটি কৌতুকপূর্ণ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এ বলিউড তারকা। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়‍, যদি কাউকে কিডন্যাপ করতে বলা হয়, কাকে করবেন?
ইরফানের উত্তর, তিনি কঙ্গনা রনৌতকে কিডন্যাপ করবেন এবং তাঁকে তাঁর পছন্দের সিনেমা ও চরিত্র বাছাই করে দেবেন।
কার সঙ্গে সময় কাটাতে চান? এমন প্রশ্নের উত্তরে ইরফান বলেন, সময় কাটাতে তিনি ‘পিকু’ ছবির সহশিল্পী দীপিকা পাড়ুকোনকেই চান।
আর একসঙ্গে বলিউডে কাজ করা শিল্পীদের মধ্যে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া দুজনই তাঁর পছন্দের তালিকায় আছেন।
ইরফানের এই পরিকল্পনা বেশ চমকপ্রদ। বলিউড সুন্দরীরা কী ভাবছেন বিষয়টি নিয়ে? দ্য টাইমস অব ইন্ডিয়া।