কঙ্গনার ঈর্ষা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ঘটনা-রটনায় নিয়মিতই আলোচনায় আসছেন কঙ্গনা রনৌত। কিছুদিন আগেই গর্ব করে বলেছিলেন, বলিউডের তিন খানের সান্নিধ্য ছাড়াই তিনি এত দূর উঠে এসেছেন। সম্প্রতি কুইন তারকা জানিয়েছেন, বলিউডের অনেক নায়িকাই নাকি তাঁর সাফল্যে ঈর্ষান্বিত! গ্যাংস্টার, ফ্যাশন, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ছবিগুলোতে তাঁর উপস্থিতি বলিউডের নায়িকারা খুব একটা আমলে নেননি। কুইন আর তনু ওয়েডস মনুর সাফল্যের পরই নাকি অনেকে নড়েচড়ে বসতে শুরু করেছেন। কঙ্গনা বলেন, ‘এমন অনেকেই আছেন, আমি তাঁদের নাম বলব না। তবে শিগগিরই হয়তো তাঁদের ব্যাপারে মুখ খুলতে হবে।’ গাল্ফনিউজ।