কঙ্গনার কলমে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিগুলোও নিয়মিত চলে আসে পত্রিকার পাতায়। সব ফাঁস হয়ে গেলেও তারকারা তাঁদের জীবনের ‘সত্য গল্প’টা ভক্তদের চোখের আড়ালেই রাখতে চান। ব্যতিক্রম কঙ্গনা রনৌত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আত্মজীবনী লেখার কথা ভাবছেন তিনি। কুইন তারকা বলেন, নিজের মলাটবন্দী গল্পে বলিউডের অন্ধকার দিকটা তুলে ধরতেও তিনি কার্পণ্য করবেন না।
এ প্রসঙ্গে কঙ্গনার মন্তব্য কোনো চলচ্চিত্রের সংলাপের মতোই মনে হতে পারে। তিনি বলেন, ‘হাজার মাইল পথ পেরিয়ে এই অবস্থানে এসেছি। ফার্স্ট ক্লাসে চড়ে আমি মুম্বাই আসিনি। বাস, ট্যাক্সি, ট্রেনে চড়েছি। পায়ে হেঁটেছি অনেক। রাস্তায় শুয়েছি, কারণ আমার থাকার কোনো ঘর ছিল না। আমি মানুষের কুৎসিত দিকটা দেখেছি।’ সবশেষে হেসে তিনি যোগ করেন, ‘আর হ্যাঁ, আমি রাষ্ট্রপতির হাত থেকে দুবার পুরস্কারও নিয়েছি!’ বলিউডলাইফ।