কঙ্গনার কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

একটি রাতও না কেঁদে ঘুমাতে পারতেন না বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত। প্রতিদিন শুটিং থেকে ফিরে এসে শুরু হতো তাঁর কান্না। তখন মা এসে সান্ত্বনা দিতেন। কঙ্গনার এই কান্নার কারণ ছিল তাঁর নতুন ছবি কাট্টি বাট্টি। এই ছবিতে অভিনয় করতে গিয়ে চরিত্রের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন যে সেই চরিত্রই তাঁকে কাঁদাত প্রতি রাতে।
এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, একজন অভিনয়শিল্পীর জন্য এমন একটি চরিত্রে কাজ করা খুবই আনন্দের। কিন্তু চরিত্রটির গভীরতা একজন তরুণ শিল্পীকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। তাতেই প্রভাবিত হয়ে প্রতি রাতে কাঁদতেন তিনি। ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত কঙ্গনা তাঁর চরিত্রের সেই গভীরতা নিয়ে মুখ খুলতে নারাজ। তবে তিনি এটুকু বলেছেন, এই চরিত্রটি তাঁর অভিনয়জীবনের সবচেয়ে কঠিন ও প্রিয় চরিত্র। কঙ্গনার বিপরীতে কাট্টি বাট্টিতে অভিনয় করেছেন ইমরান খান। ছবিটি মুক্তি পাবে সেপ্টেম্বরে। টাইমস অব ইন্ডিয়া।