কঙ্গনার বাড়ির ভেতরের ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড ‘কুইন’ কঙ্গনা রনৌত তিন বছর ধরে মুম্বাইয়ের খারে নিজের কেনা বাড়িতে বাস করছেন। কিছুদিন আগে নতুন করে বাড়ির অন্দরসজ্জা করিয়েছেন। অন্য তারকাদের মতো রাজকীয়ভাবে বাড়ি সাজাননি এই তারকা। খুব সুন্দর ও ছিমছাম আঙ্গিকে অন্দরসজ্জা করিয়েছেন। তাঁর বাড়ির অন্দরসজ্জা করেছেন রিচা ভাল। তিনি আবার ‘কুইন’ ছবির পরিচালক বিকাশ ভালের স্ত্রী।

বাড়ির অন্দরসজ্জার ক্ষেত্রে কঙ্গনার বুদ্ধি-পরামর্শ অনুযায়ীই কাজ করেছেন রিচা। পুরোনো ব্রিটিশ বাংলো আর কঙ্গনা ছোটবেলা থেকে হিমালয়ের যে বাড়িতে বড় হয়েছেন, এই দুইয়ের মিশেল দেখা যাবে কঙ্গনার নতুন বাড়িতে।
কঙ্গনার বাড়ির ভেতরের কিছু ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায়। ছবিগুলো দেখলেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীর রুচি ও নান্দনিকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


