কঙ্গনার সঙ্গ ভালো লাগে না হৃতিকের!

বলিউডের ‘কৃশ’ তারকা হৃতিকের ঘর ভাঙার পেছনে নাকি কঙ্গনার হাত আছে! গত বছর বহুবারই এমন খবরের শিরোনাম হয়েছেন হৃতিক-কঙ্গনা। একসঙ্গে অভিনয় করতে গিয়ে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছেন দুজনে, এমন তো হতেই পারে। কিন্তু ইদানীং নাকি কঙ্গনাকে সহ্যই করতে পারছেন না হৃতিক।
সম্প্রতি শুরু হয়েছে বলিউডের দারুণ জনপ্রিয় রোমান্টিক ছবি ‘আশিকি টু’-এর সিক্যুয়াল ‘আশিকি থ্রি’। এ ছবির নায়ক হিসেবে কাজ করছেন হৃতিক রোশন। কিন্তু ছবির নায়িকা কে হবেন, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
শুরুতে প্রযোজক মুকেশ ভাটের পছন্দ ছিল সোনম কাপুরকে। কিন্তু পরে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর হৃতিকের বিপরীতে ভাবা হয়েছিল কঙ্গনা রনৌতকে। সেটি জানতে পেরে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন হৃতিক।
এ অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই ছবিতে হৃতিক তাঁর নায়িকা হিসেবে অন্য কাউকে খুঁজতে বলেছেন। কঙ্গনার সঙ্গে কাজ করতে নাকি তাঁর ভালো লাগে না।
অবশ্য কঙ্গনা রনৌতের সঙ্গে কাজ করতে কেন ভালো লাগে না, এর সুনির্দিষ্ট কারণ কিন্তু হৃতিকের কাছ থেকে জানা যায়নি। ডিএনএ ইন্ডিয়া।