কপিল দেবের বায়োপিকে অর্জুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্জুন কাপুর
অর্জুন কাপুর

বলিউডে এখন বায়োপিক ছবি বানানোর ধুম চলছে। এ বছরই মুক্তি পেয়েছে ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের জীবন নিয়ে তৈরি সিনেমা ‘আজহার’। মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ও শচীন টেন্ডুলকারের প্রামাণ্যচিত্রও মুক্তির অপেক্ষায়। এবার নাকি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট অধিনায়ক কপিল দেবকে নিয়ে একটি ছবি নির্মাণ করার কথা ভাবা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কপিল দেবের চরিত্রে পর্দায় অভিনয় করতে পারেন বলিউড তারকা অর্জুন কাপুর। এই ছবিতে উঠে আসবে ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে কপিলের অবদানের কথা।

শোনা যাচ্ছে, অর্জুন কাপুরকে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। পিঙ্কভিলা।