কমেডিয়ান যখন আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজপাল যাদব
রাজপাল যাদব

পর্দায় অভিনয় করে দর্শকের হাসির খোরাক জাগান তিনি। কিন্তু বাস্তব জীবনে নিজে পড়ে গেলেন ঝামেলায়। রীতিমতো জেল খাটলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব।
রাজপাল যাদব কোনো সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার দায়ে নয়, আদালতে মিথ্যা এফিডেভিট জমা দিয়ে বিপাকে পড়েন। সম্প্রতি দিল্লি হাইকোর্ট তাঁকে ছয় দিনের কারাদণ্ড দেন। আগামী ১৪ জুলাইয়ের মধ্যে রাজপালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
অর্থ ধার করে ফেরত না দেওয়ায় রাজপালের বিরুদ্ধে আদালতে যান দিল্লির ব্যবসায়ী এমজি আগরওয়াল। এই ব্যবসায়ীর কাছ থেকে ২০১০ সালে ছবি পরিচালনার জন্য পাঁচ কোটি টাকা ধার করেছিলেন তিনি। এই মামলায় ১০ দিনের জেল হয় বলিউডের এই কমেডিয়ানের। আদালতের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাজপাল। শেষে চার দিন জেলে কাটানোর পর আদালতের নির্দেশে ছাড়া পান রাজপাল। কিন্তু স্থগিতাদেশ চেয়ে আবেদন করতে গিয়ে আদালতে মিথ্যা এফিডেভিট জমা দেন তিনি। এ কারণে আদালত তাঁকে নতুন করে ছয় দিনের কারাদণ্ড দিয়ে ১৪ জুলাইয়ের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস