করণ বাঁচালেন বিপাশাকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসু
করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসু

একে তো বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বসু সাঁতারই জানেন না আর তা ছাড়া তিনি পানিকেও প্রচণ্ড ভয় পান। এর পরও পরবর্তী ‘অ্যালোন’ ছবির জন্য কেরালায় জেট-স্কিতে চেপে অভিনয় করতে হয়েছে তাঁকে। আর শুটিংয়ের একপর্যায়ে জেট-স্কি থেকে পানিতে পড়ে যান বিপাশা। সাঁতার না জানায় পানিতে প্রায় ডুবেই যাচ্ছিলেন তিনি। সে সময় পানিতে ঝাঁপিয়ে পড়ে তাঁকে উদ্ধার করেন তাঁর সহ-অভিনেতা করণ সিং গ্রোভার। আর এভাবেই ডুবতে ডুবতে বেঁচে যান বিপাশা।
ভৌতিক ছবি ‘অ্যালোন’ নির্মাণ করছেন ‘১৯২০: এভিল রিটার্নস’খ্যাত বলিউডের চলচ্চিত্র নির্মাতা ভূষণ প্যাটেল। ছবিটিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে জুটি বেঁধেছেন বিপাশা। সম্প্রতি কেরালায় ছবিটির শুটিংয়ে অংশ নেন বিপাশা ও করণ। পানিতে জেট-স্কিতে চেপে শুটিং করতে প্রচণ্ড ভয় পাচ্ছিলেন বিপাশা। তার পরও তিনি ছবির কাহিনির প্রয়োজনে দৃশ্যটিতে অভিনয় করতে রাজি হন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বিপাশার ক্ষেত্রেও যেন ঠিক এমনটাই ঘটে। করণ জেট-স্কি চালাচ্ছিলেন। আর তাঁর পেছনে বসে ছিলেন বিপাশা। শুটিংয়ের একপর্যায়ে করণ জেট-স্কি দ্রুত ঘোরাতে গেলে পানিতে পড়ে যান বিপাশা। তখন ছবির দলের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে বেশ খানিকটা দূরে ছিলেন। এ জন্য তৎক্ষণাৎ বিপাশাকে উদ্ধারে এগিয়ে যেতে পারেননি তাঁরা।

এ অবস্থায় করণ পানিতে ঝাঁপ দিয়ে বিপাশাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন। কিছুক্ষণ পর একটি নৌকায় করে বিপাশাকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড ঘাবড়ে যান বিপাশা। তাঁর স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগে যায়। এত কিছুর পরও পেশাদারি আচরণের পরিচয় দিয়ে ঠিকই দৃশ্যটির শুটিং শেষ করেন বিপাশা।

আরও জানতে পড়ুন: