করণের চাপে কারিনার ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বাভাবিকভাবেই কিছুটা মুটিয়ে গিয়েছিলেন বলিউড কন্যা কারিনা কাপুর খান। সামনে শুটিং শুরু করবেন পরবর্তী ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর। তাই জোর চেষ্টা চলছে ‘জিরো ফিগার’-এ ফেরার।
কারিনাকে সময় দিচ্ছেন তারকা স্বামী সাইফ আলী খান আর প্রিয় বান্ধবী অমৃতা অরোরা। জিমের বাইরেও তাঁদের একসঙ্গে কসরত করতে দেখা গেছে। দিনে দুবেলা করে কারিনা হাঁটতে বের হন, হয় স্বামী, নাহয় বান্ধবীকে নিয়ে। পাপারাজ্জিদের চোখে তো এসব কিছুই এড়ায় না। তাঁদের তোলা ছবিতেই প্রযোজক-পরিচালক ও বন্ধু করণ জোহরের গোয়েন্দা চোখ আটকে যায় কারিনার পোশাকের ওপর।
ফ্যাশন সচেতন বন্ধু কারিনাকে পরামর্শ দিয়েছেন করণ। কারিনা নাকি প্রায় প্রতিদিনই হাঁটতে বের হওয়ার সময় একটি কালো টাইটস পরছেন। করণ, একই টাইটস প্রতিদিন পরতে নিষেধ করেছেন ‘বেবো’কে। কারিনার ফ্যাশন নিয়ে যেন কেউ আঙুল তুলতে না পারে, তাই বন্ধু আগেভাগেই ব্যাপারটা কারিনার মাথায় দিয়ে দিলেন। তারপর কারিনার হুঁশ হলে পরিবর্তন আনেন নিজের ওয়্যারড্রোবে। বলিউড লাইফ