করণের নতুন ছবিতে কারিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারিনা মা হওয়ার আগেই রিয়া কাপুরের ‘ভিরে দি ওয়েডিং’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এর প্রায় পরপরই গণমাধ্যমে আসে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর। কয়েক মাস আগে এ অভিনেত্রী একটি ছেলেসন্তানের মা হয়েছেন। ছেলে তৈমুর আরেকটু বড় হলেই ছবিটির শুটিং শুরু করবেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবির কাজ শুরু করার আগেই কারিনা নতুন আরেকটি ছবির প্রস্তাব পেয়েছেন। আর প্রস্তাবটি তিনি পেয়েছেন বন্ধু করণ জোহরের কাছ থেকে।

ঘটনা সত্যি না শুধুই গুঞ্জন, সেটা সময়ই বলবে। কিন্তু এটি সত্য হলেই বোধ হয় কারিনা ভক্তরা বেশি খুশি হবেন। এদিকে, কারিনার স্বামী সাইফ আলী খানের আগের ঘরের সন্তান সারা আলী খানের বলিউড অভিষেকও হতে যাচ্ছে এই নির্মাতার হাত ধরে। এটি কিন্তু কোনো গুজব নয়। কারণ, খবরটি নিশ্চিত করেছেন খোদ সাইফ আলী খান। জুম টিভি।