করণের হৃদয় ভেঙেছিলেন টুইঙ্কেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করণ জোহর ও টুইঙ্কেল খান্না
করণ জোহর ও টুইঙ্কেল খান্না

পরিচালক করণ জোহরের হৃদয়ে আঘাত দিয়েছিলেন করণের ‘ফার্স্ট ক্রাশ’ (প্রথম প্রেম) অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না। একটি টিভি শোয়ে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পরিচালক এমনটি বললেন।
ঘটনাটি ঘটেছিল করণ জোহরের প্রথম ছবি পরিচালনার সময়। করণ যখন তাঁর প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ তৈরি করেন, তখন এই কাণ্ড ঘটে। করণ তাঁর ছবিতে টুইঙ্কেলকে রানি মুখার্জির করা চরিত্রটি অভিনয়ের জন্য প্রস্তাব করেন। কিন্তু টুইঙ্কেল তাঁকে ফিরিয়ে দেন। করণ বলেন, ‘আমি তাঁকে ছবির পাণ্ডুলিপি পড়ে শুনিয়েছি। সে তিন দিন সময় নিয়েছিল। তিন দিন পরে আমাকে বলল, “যেখানে শাহরুখ আর কাজল আছে, সেখানে আমাকে কে দেখবে? আমি এ চরিত্রটি করব না।” এটা আমার হৃদয় ভেঙে দেয়। সত্যিই আমি তাঁকে ছবিটিতে নিতে চেয়েছিলাম।’
করণ আরও বলেন, রানির অভিনয় করা চরিত্রটি আসলে টুইঙ্কেলের জন্যই লেখা। টুইঙ্কেলকে এখন রুপালি পর্দায় দেখা না গেলেও করণ জোহরের ছবি বেশ সাফল্য পাচ্ছে বক্স অফিসে। শিগগিরই আসছে এই পরিচালকের প্রযোজনায় আরেক ছবি ‘ডিয়ার জিন্দেগি’। ডিএনএ।