করনের সঙ্গে কারিনার সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করন জোহরের সঙ্গে কারিনা কাপুর
করন জোহরের সঙ্গে কারিনা কাপুর

বলিউড প্রযোজক-পরিচালক করন জোহর সব সময় খোলামেলা কথাবার্তা বলতেই পছন্দ করেন। এবার প্রকাশ করলেন কেন তিনি প্রায় বছরখানেক কারিনা কাপুরের সঙ্গে কথা বলেননি। কারণটা হলো, কারিনা নাকি খুব বেশি পারিশ্রমিক চেয়েছিলেন করনের কাছে। সম্প্রতি প্রকাশিত করন জোহরের জীবনীতে এ কথা উল্লেখ করেছেন তিনি।
প্রীতি জিনতার জায়গায় কারিনা কাপুরের অভিনয় করার কথা ছিল করণের ব্লকব্লাস্টার হিট ছবি ‘কাল হো না হো’-তে। কিন্তু শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক চাওয়ায় ছবি থেকে বাদ পড়ে যান কারিনা। খুব মন খারাপ করেছিলেন করন। বন্ধুত্বে ফাটল ধরেছিল তাঁদের। করনের জীবনীগ্রন্থ ‘অ্যান আনস্যুটেবল বয়’-তে তিনি লিখেছেন, ‘তিনি শাহরুখের সমপরিমাণ অর্থ চেয়েছিলেন। আমি বলেছি “দুঃখিত”।’ করন লিখেছেন, তিনি খুব কষ্ট পেয়েছিলেন এরপর যখন কারিনাকে তিনি ফোন করেছিলেন, কারিনা ফোন ধরেননি। তাই অগত্যা বাদ দিয়েছিলেন ‘বেবো’কে।
সময় পার হয়েছে। করনের বাবা বলিউড প্রযোজক ইয়াশ জোহর মারা যাওয়ার পর কারিনা ফোন করেন করণকে। ‘আংকেল’-এর প্রয়াণে খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই বন্ধু করনকেও সমবেদনা জানাতে ফোন করেছিলেন। এমনকি সেদিন ক্ষমাও চেয়েছেন করনের কাছে। বলেছেন বন্ধুকে তিনি ভালোবাসেন।
সম্প্রতি কাজলের সঙ্গে ছবি মুক্তির তারিখ নিয়ে করনের মনোমালিন্য হয়। কাজল চাননি স্বামী অজয় দেবগনের ছবি ‘শিবায়’ আর বন্ধু করন পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পাক। ক্ষুব্ধ কাজল একটি টুইট বার্তার মাধ্যমে মনে হয় শেষ করে দিলেন ২৫ বছরের বন্ধুত্ব। এখন নাকি কারিনাই করনের সবচেয়ে প্রিয় বন্ধু! করন জোহর উপস্থাপিত ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই প্রমাণ দিলেন কারিনা।
হিন্দুস্তান টাইমস