করমুক্ত 'দঙ্গল' চান জাভেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভেদ আখতার ও আমির খান
জাভেদ আখতার ও আমির খান

শুধু আমির খান নন, জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারও ‘দঙ্গল’ ছবির করবিহীন অবমুক্তি প্রত্যাশা করেছেন। তাঁর মতে, নারীর ক্ষমতায়ন ও খেলার প্রতি ভালোবাসা নিয়ে তৈরি ছবিটি করহীন মুক্তি দাবি করে।

জাভেদ বলেন, ‘“দঙ্গল” ছবিটি নারী ক্ষমতায়ন, খেলার প্রতি ভালোবাসা ও জাতীয় গর্বের বিষয়। সুতরাং এটি করমুক্ত হওয়া উচিত।’ ছবিটির পরিচালকও করমুক্তির জন্য আবেদন করবেন। আমির খান অভিনীত ছবিটি মহাবীর ফোগাতের জীবনী নিয়ে। তিনি ২০১০ সালে কমনওয়েলথ গেমসে কুস্তি খেলায় ভারতীয়দের মধ্যে প্রথম স্বর্ণপদক পাওয়া গীতা ফোগাতের বাবা। ছবিতে গীতা ও তাঁর বোন ববিতার খেলোয়াড় হয়ে ওঠার পেছনের সংগ্রামকে দেখানো হয়েছে। মহাবীর ফোগাতের চরিত্রে অভিনয় করেছেন আমির খান ও গীতা ফোগাতের চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শাইখ।
নিতেশ তিওয়ারি ছবিটি পরিচালনা করেছেন। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ডিএনএ।