কলকাতার পর উৎসব হবে গোয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গতকাল শুক্রবার। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এরপর ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে এশিয়ার অন্যতম পুরোনো ৪৮তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। ১৯৫২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে শুরু হয় এই উৎসব। প্রথম উৎসবে যোগ দিয়েছিল ২৩টি দেশের ২০০ সিনেমা। এবার অংশ নিচ্ছে ১০০টি দেশ।

জানা গেছে, এবার এই উৎসবকে ঘিরে গোয়ার গ্রামের আদলে তৈরি হয়েছে উৎসব চত্বর। এখানে নির্মিত হয়েছে চারটি নতুন প্রেক্ষাগৃহ। এবার এই উৎসবের ‘থিম কান্ট্রি’ কানাডা। আসছে কানাডার একগুচ্ছ ছবি।

এবার এই উৎসবে দেখানো হচ্ছে ছয়টি বাংলা ছবি। ‘ইন্ডিয়ান প্যানোরমা’ বিভাগে প্রদর্শনের জন্য চূড়ান্ত করা হয়েছে ২৬টি ছবি। এর মধ্যে আবার মেইনস্ট্রিম বিভাগে বাছাই করা হয়েছে ৫টি ছবি। তাতে থাকছে বাংলা সিনেমা ‘মেঘনাদ বধ রহস্য’। ছবিটি পরিচালনা করেছেন অনীক দত্ত। এ ছাড়া প্যানোরমায় ফিচার ফিল্মে দেখানো হবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ এবং প্রতিম ডি গুপ্তর ছবি ‘মাছের ঝোল’।