কলকাতায় শর্মিলা ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মিলা ঠাকুর l ছবি: ভাস্কর মুখার্জি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শর্মিলা ঠাকুর l ছবি: ভাস্কর মুখার্জি

বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, ‘পুরুষ ও নারী তারকাদের সম্মানী বা পারিশ্রমিকের মধ্যে বৈষম্য থাকা ঠিক নয়। তাই অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকে যে অসামঞ্জস্য রয়েছে, তা দূর করা উচিত।’
গত মঙ্গলবার বিকেলে কলকাতার সংস্কৃতিকেন্দ্র নন্দেনর মিডিয়া কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কলকাতার ২১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে যোগ দিতে তিনি কলকাতায় এসেছেন।
১৪ নভেম্বর এই চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। এবারের উত্সবের পাঁচ সদস্যবিশিষ্ট জুরি কমিটির চেয়ারম্যানও তিনি।
কলকাতা চলচ্চিত্র উত্সবের প্রতিযোগিতা বিভাগে এবার ১৪টি ছবির পরিচালক নারী। শর্মিলা ঠাকুর বলেছেন, ‘এ প্রতিযোগিতা আয়োজনের ফলে নারী নির্মাতারা আরও বেশি করে ছবি নির্মাণে ব্রতী হবেন।’