কলেজ পালিয়ে তারকা যাঁরা

রুপালি পর্দায় অনেকেই তাঁরা মেধাবী শিক্ষার্থী। বাস্তবে কিন্তু বলিউডে থিতু হতে অনেকেই মাঝপথে ছেড়েছেন কলেজ। এমন কজনকে নিয়ে থাকল আজকের আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
ক্যাটরিনা কাইফের স্কুলজীবনটা গৃহশিক্ষকের কাছেই কেটেছে। পরে মডেলিংয়ে ঝুঁকে পড়েন। ১৪ বছর বয়সে একেবারেই ছেড়ে দেন পড়ালেখা।
ইনস্টাগ্রাম
২ / ৯
স্কুলে খুব একটা ভালো ছিলেন না অর্জুন কাপুর। কী আর করা! পড়ালেখা বাদ, অভিনয়ে মন দিলেন।
ইনস্টাগ্রাম
৩ / ৯
প্রথমে বাণিজ্যে, পরে আইন নিয়ে পড়তে চেয়েছিলেন কারিনা কাপুর খান। কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই পড়া হলো না। বলিউডই ভালো লেগে গেল।
ইনস্টাগ্রাম
৪ / ৯
উচ্চমাধ্যমিকে পড়ার পরে আর বিদ্যালয়ের চৌকাঠ মাড়াননি আলিয়া ভাট, অভিনয়ই হয়ে ওঠে ধ্যানজ্ঞান।
ইনস্টাগ্রাম
৫ / ৯
সমাজবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। শেষ করতে পারেননি। বলিউডে ভাগ্য জড়িয়ে গেল।
ইনস্টাগ্রাম
৬ / ৯
বোস্টন বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন শ্রদ্ধা কাপুর। এরই মধ্যে ‘তিন পাত্তি’ ছবির প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দেন। পড়ালেখাটা আর হয়নি।
ইনস্টাগ্রাম
৭ / ৯
‘থ্রি ইডিয়টস’-এর সেরা ছাত্র হলেও বাস্তবে উচ্চমাধ্যমিকের পরে আর এগোতে পারেননি আমির খান।
ইনস্টাগ্রাম
৮ / ৯
সাহিত্যে নিয়ে পড়ালেখা শুরু করেছিলেন সোনম কাপুর। অভিনয় যে ভালোবাসে, পড়ালেখায় কি তাঁর মন বসে?
ইনস্টাগ্রাম
৯ / ৯
মুম্বাইয়ের জয় হিন্দ কলেজে ভর্তি হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পরে সেই যে বই–খাতা পাশে ঠেলে রাখেন, আর ধরা হয়নি।
ইনস্টাগ্রাম