কাজলের জন্মদিনে ভিন্ন পাঁচ
সিমরান, অঞ্জলি, জনি, মন্দিরা, মিরা নামগুলোর কথা মনে আছে? রুপালি পর্দায় এই নামেই তিনি পরিচিত ছিলেন। কিং খানের সঙ্গে তাঁর জুটি বলিউডের রোমান্টিক ধারায় নতুন আবহ তৈরি করেছিল।
শুরুটা হয়েছিল ১৯৯২ সালে, ‘বেখুদি’ দিয়ে। তেমন চলেনি। তারপরই শুরু হয় তাঁর বিজয়রথ। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘ফানা’ দিয়ে বলিউডে নিজের আসন গড়েন। তিনি কাজল। আজ তাঁর জন্মদিন। ১৯৭৪ সালের এই দিনে জন্মেছিলেন এই বলিউড তারকা।
কাজল মহারাষ্ট্র প্রদেশের মুম্বাই এ জন্মগ্রহণ করেন। পরিবার সিনেমার সঙ্গে যুক্ত থাকায় খুব ছোট সময় থেকেই তিনি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে যান। তাঁর মা ছিলেন অভিনেত্রী তনুজা মুখার্জি ও বাবা পরিচালক সোমু মুখার্জি।
প্রথম ছবিতে নিজেকে মেল ধরতে না পারলেও ‘বাজিগর’ ছবি দিয়ে নিজের জাত চেনান। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। শাহরুখ-কাজল জুটি আজও দর্শক হৃদয়ে গেঁথে আছে। ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন এ গুণী অভিনেত্রী। পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারও।
কাজল অসংখ্য ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন। আবার এমন কিছু ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন, যা পরবর্তী সময়ে বেশ সাফল্য পায়। আজ থাকছে তাঁর ফিরিয়ে দেওয়া পাঁচ ছবির কথা।




